তোমার পদশব্দ
ফাল্গুনের ঝড়া পাতার মত
ঝুম ঝুম শব্দে ঝড়ে পরে
আমার হৃদয়ে।

ছুটে দিয়ে দেখি তুমি নয় –
জানলার সানসেটে চুড়ুইগুলো
কিচিরমিচির হাসছে
ইলেকট্রিক তারে বসা ফিঙে রাজা
আড় চোখে তাকাচ্ছে
টিভির এন্টেনায় বসা কাকটার
একটানা উপহাস
আমাকে অন্ধকারে ঢুকিয়েছিল
তোমার সাথে দেখা হলনা।