আমি একজন সাধারণ মানুষ — কৌতূহলী, অনুভূতিপ্রবণ, আর একটু ভেবে চলা  আত্মমগ্ন স্বভাবের। বই পড়তে ভালোবাসি-দর্শন ও বিজ্ঞান প্রিয় বিষয়, কবিতার সুক্ষ্ণ অনুভুতির অনুভবে ভেসে যেতে ভালো লাগে, আর মাঝে মাঝে বেহালার সুরে নিজের ভেতরের কথাগুলোকে ছুঁয়ে দেখতে চেষ্টা করি।

জীবনের নানা প্রশ্ন, ধর্ম আর দর্শনের পথ আমাকে গভীরভাবে ভাবায়। আমি মনে করি, আমাদের চারপাশের জগৎটা কত বিস্ময়কর — শুধু জানার আগ্রহ থাকলেই প্রতিনিয়ত কত কিছু জানার আছে, শেখার আছে।

এই ব্লগটা শুধু নিজের ভাবনা বা অনুভবের জায়গা না — এখানে আপনি পাবেন বিজ্ঞানের সাম্প্রতিক চমক, প্রযুক্তির দরকারি টিপস্, নানা রকম টিউটোরিয়াল, আর মাঝে মাঝে জীবনের গভীর কিছু বিষয় নিয়ে সহজ কথায় ভাবনা।

পেশাগতভাবে আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি বিভিন্ন মার্কেটপ্লেসে। কিন্তু এই সাইটটা আমার মনের জায়গা — যেখানে আমি ভাবি, লিখি, শেয়ার করি, আর আপনাদের সঙ্গ পাই।

আপনি যদি নতুন কিছু জানতে চান, একটু মন দিয়ে ভাবতে ভালোবাসেন, কিংবা কেবলই সময় কাটানোর জন্য কোথাও এসে পড়েছেন — তাহলে আশা করি, এই জায়গাটা আপনার জন্য কিছু না কিছু রেখে যাবে।