( লেখাটি পড়তে প্রায় < 1 মিনিট সময় লাগতে পারে )

শিকড়ে বিপুল ক্ষুধা

আমিও মানুষ বটে
সামাজিক যাতাকলে পিষ্ট হওয়া নারী নামধারী শুধু
দ্বিপদী চিড়িয়া নই, আমিও মানুষ।
পাঁজরের ছাই দিয়ে চেপে রাখি বুকের আগুন
মহুয়া মাতাল হয়ে ইচ্ছে করে
রাত ভেঙে বাড়ি ফিরি,
মধ্যরাতে কড়া নেড়ে পড়শির রাঙা চোখে বিস্ময় ছিটিয়ে বলি—
রোদের পেখম মেলে আমিও আকাশ হব
বৃক্ষ হব,
মাটি ফুঁড়ে আমার শিকড় যাবে মাটির মজ্জায়।
আমিও মানুষ বটে
 
আমারও একলা রাতে বড় একা লাগে
জোস্নার জলে স্নান সেরে থোকা-থোকা কষ্ট পেরে আনি
ভালবাসা আমাকেও বিষম কাঁদায়।
খরদাহে পোড়া জীবনের আঁজলার জল হব আমি
বৃক্ষ হব,
মাটি ফুঁড়ে আমার শিকড় যাবে মাটির মজ্জায়।
শিকড়ে বিপুল ক্ষুধা
আমার পৃথিবীটা এত জল পোষে, এত মাটি
আমি তবু তৃষ্ণার্তই থেকে যাই অধিক জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ভালো লাগতে পারে