( লেখাটি পড়তে প্রায় < 1 মিনিট সময় লাগতে পারে )

মানুষ — এই শব্দটি আমাকে বড় আলোড়িত করে

হ্যাঁ, এই শব্দটি আমাকে আলোড়িত করে
আমি কোনো মানুষবিহীন অরণ্যে বাস করতে পারি না,
কোনো নিঝুম ঘরেও, যদি মানুষ না থাকে, গা ছমছম করে
সেণ্ট মার্টিন দ্বীপে সমুদ্রের চেয়ে মানুষ দেখে উল্লসিত হয়েছিলাম বেশি।
কাঞ্চনজঙার সূর্যোদয়ের চেয়েও বেশি সুন্দর মানুষ,
কাশ্মিরের আকাশছোঁয়া পর্বতের চেয়ে বেশি সুন্দর মানুষ
ম্যানহাটনের উঁচু উঁচু বাড়ির চেয়ে বেশি ভাল লাগে
মানুষের মনে যখন প্রেমের প্রপাত বয়।

মানুষ — এই শব্দটি আমাকে আলোড়িত করে বড়
না কোনও গিরিশৃঙ্গ, না কোনও ফুল প্রজাপতি নদী বা সমুদ্র,
না কোনও অট্টালিকা-না কোনও হিরে সোনা,
না কোনও বনবাদাড়— কিছুই আমাকে এত টানে না,
যত আমাকে টানে মানুষ
যত আমাকে গ্রাস করে মানুষ। যত আমাকে প্লাবিত করে মানুষ।
মানুষ … এই শব্দটি চেয়ে আর কোনও সুন্দর শব্দ আমি পাইনি জগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ভালো লাগতে পারে