১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত নজরুল গীতিকা গ্রন্থে অন্তর্ভুক্ত
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে।
ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে।।
শেয়র: শারাবী জমশেদী গজল ‘জানাজায়’ গাহিও আমার
দিবে গোর খুঁড়িয়া মাটি খারারী ঐ শারাব-খানার!
‘রোজ-কিয়ামতে’ তাজা উঠব জিয়ে।।
শেয়র: এমনি পিইব শারাব ভেসে যাব তাহার স্রোতে,
উঠিবে খুশবু শারাবের আমার ঐ গোরের পার হতে;
টলি’ পড়বে পথিক সে নেশায় ঝিমিয়ে।।




