( লেখাটি পড়তে প্রায় < 1 মিনিট সময় লাগতে পারে )

হিসেব

কতটুকু ভালোবাসা দিলে,
ক তোড়া গোলাপ দিলে,
কতটুকু সময়, কতটা সমুদ্র দিলে,
কটি নির্ঘুম রাত দিলে, কফোঁটা জল দিলে চোখের –
সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছেলে আমাকে,
বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো;

আমি বুঝে নিলাম-
তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসোনা।
ভালোবাসা ফুরোলেই মানুষ হিসেব কষতে বসে, তুমিও বসেছো।
ভালোবাসা ততদিনই ভালোবাসা
যতদিন এটি অন্ধ থাকে, বধির থাকে,
যতদিন এটি বেহিসেবি থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ভালো লাগতে পারে

আমেরিকা তসলিমা নাসরিন

আমেরিকা

– তসলিমা নাসরিন কবে তোমার লজ্জা হবে আমেরিকা?কবে তোমার চেতন

Read More »
চরিত্র

চরিত্র

– তসলিমা নাসরিন তুমি মেয়ে,তুমি খুব ভাল করে মনে রেখোতুমি

Read More »