( লেখাটি পড়তে প্রায় 4 মিনিট সময় লাগতে পারে )

হুমায়ূন আহমেদের উক্তি: জীবন ও ভালোবাসার সেরা ২৫+ কালজয়ী বাণী

বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক, হুমায়ূন আহমেদ, সাধারণ মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন। তাঁর এক সহজ ক্ষমতা আছে – জীবনের নির্মমতাকে সৌন্দর্যের আকারে তাঁর প্রতিটি উপন্যাস, নাটক বা চলচ্চিত্রের লাইনে তুলে ধরেছেন। সেই নির্মম সৌন্দর্যকে তিনি কখনো দূরে কোথাও আড়াল করে রাখেনি প্রকাশ করেছেন তাঁর শিল্প সৃষ্টির মধ্য দিয়ে। অনেকে তাঁর ব্যাক্তি জীবন নিয়ে অসন্তুষ্ট হতে পারেন আবার অনেকে শিল্পের সাথে ব্যাক্তি জীবনের সম্পর্ককে এক করে দেখতে চাননা।

হুমায়ূন আহমেদের বক্তব্য বা উক্তি অথবা উদ্ধৃতি যাই বলুন এখানে আমরা তার কিছু আকর্ষণীয় উদ্ধৃতি নিয়ে আলোচনা করব। আপনি হয় ঠিক জায়গাতেই এসেছেন, চলুন না একটু পড়ে দেখি। তাঁর কথার এমন কিছু এমন অংশ, যা আপনাকে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

হুমায়ূন আহমেদের জীবনের দিকে তাকানোর একটি আপাত সরল ধরণ ছিল কিন্তু ছিল অত্যন্ত গভীর। একটু মনোযোগ দিয়ে পড়লে সেগুলোগুলো বোঝায় যায় যা আপনার ভাবনার জগৎকে নাড়া দেবে। আপনাকে নিয়ে যাবে এমন এক জগেতে যে তাৎক্ষণিক ভাবে আপননি হয়ত তার উপন্যাসের কোন চরিত্রে পরিণত হবেন নিজের অজান্তে। আসুন কয়েকটি উক্তি পড়ে দেখি:

“মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। আবার মানুষের আনন্দ দেখাও আনন্দের কাজ।”

“মানুষের চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। যে যা চায়, সে তা পায় না। আর যে যা পায়, সে তার মূল্য বোঝে না।”

“পৃথিবীর সব কিছু একদিন বদলে যাবে, কিন্তু মানুষের চোখের জল আর হাসির মানে কোনোদিন বদলাবে না।”

“বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিনম্র স্বপ্নগুলোকেও চূর্ণ-বিচূর্ণ করে দেয়।”

“জীবন হলো একটা পেন্সিল দিয়ে আঁকা ছবির মতো, যার কোনো অংশ মোছার জন্য রবার নেই।”

ভালোবাসা ও সম্পর্ক নিয়ে কিছু উক্তি

তাঁর ভালোবাসা ও বিচ্ছেদ নিয়ে উক্তিগুলো যুবসমাজের মধ্যে ব্যাপকভাবে পঠিত ও স্বীকৃত। ভালোবাসার জটিলতাগুলো তিনি অত্যন্ত সুন্দরভাবে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন যা সহজেই হৃদয়ঙ্গম করা যায় উপলব্ধি করা যায়। একজন যদি সাহিত্যানুরাগী নাও হন তার উক্তিগুলো পড়লে বা শুনলে তিনি আগ্রহী হবেনই। এখানেই তাঁর রচনা শৈলির সার্থকতা। চলুন এমনি কয়েকটি উক্তি পড়ি:

"কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের ভয় থাকে। এই বুঝি তাকে হারিয়ে ফেললাম!"

“ভালোবাসা দেওয়ার নাম, নেওয়ার নাম নয়। কেড়ে নেওয়ার নাম তো একেবারেই নয়।”

“মানুষের প্রিয় হওয়ার চেয়ে বড় কোনো সম্পদ আর নেই।”

“যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর।”

“ভালোলাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালোলাগা হলো একটা মোহ, আর ভালোবাসা হলো একটা দায়িত্ব।”

“নারীদের ভালোবাসা অনেক সময় অনেকটা বৃষ্টির মতো। হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই চলে যায়।”

একাকী হওয়া সম্পর্কে তিনি কী বলতেন?

হুমায়ূন আহমেদ তাঁর বইয়ে একাকীত্বের কথা এত আকর্ষণীয়ভাবে লেখেন যে নিজেকে এক করে ফেলতে ইচ্ছে করে। তিনি হিমু বা মিসির আলির চরিত্রগুলো তার প্রকৃষ্ট উদাহরণ।

“সব মানুষের জীবনেই কিছু গোপন কষ্ট থাকে, যা সে কাউকে বলতে পারে না। আবার ভুলেও যেতে পারে না।”

“মানুষের বড় ধরনের কোনো দুঃখ পেলে তার একটা বিশেষ পরিবর্তন হয়, সে খুব চুপচাপ হয়ে যায়।”

“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো একাকী থাকা। অথচ মানুষ জন্মায় একা, মরেও একা।”

“মাঝে মাঝে একা থাকা ভালো। একা থাকলে অন্তত নিজের সাথে কথা বলা যায়।”

তাঁর বিখ্যাত চরিত্র হিমু নিয়ে কিছু বিখ্যাত উক্তি

সবকিছুর প্রতি এমন নিস্পৃহ থেকেও যে জীবনকে দেখা যায়। তাঁর হিমু চরিত্রটা দেখলে সেটা বোঝা যায়।

“যুক্তি দিয়ে যা বোঝা যায় না, তা-ই হলো ম্যাজিক। আর এই মহাবিশ্বের সবচেয়ে বড় ম্যাজিক হলো জীবন।”

“ভয় পাওয়া মানেই হলো পিছিয়ে পড়া। যে ভয়কে জয় করতে পারে, সেই হিমু।”

“কিছু কিছু মানুষ আছে যারা শুধু অন্যের জীবন রাঙাতে আসে, নিজের জীবনটা তাদের ধূসরই থেকে যায়।”

মিসির আলি - বিজ্ঞাতমনস্কতা যুক্তিবোধের প্রতিক

মিসির আলি হল এক জন বিচক্ষণ মানুষের জন্য এক অনন্ত অনুপ্রেরণা, মিসির আলী বিজ্ঞানমনস্ক মানুষ, তিনি যুক্তির বাইরে কোন কিছু মেনে নেন না। চলুন কিছু বাণী পড়ি:

“পৃথিবীতে রহস্য বলে কিছু নেই। যা আমরা জানি না, তাকেই আমরা রহস্য বলি।”

“মানুষের মন হলো একটা অন্ধকার ঘরের মতো। সেখানে আলো ফেললে অনেক কিছু দেখা যায়, আবার আলো সরিয়ে নিলে সব আবার অন্ধকারে হারিয়ে যায়।”

“অসম্ভব বলে কিছু নেই। যা সম্ভব নয় বলে মনে হচ্ছে, তা আসলে আমাদের সীমাবদ্ধতা।”

নারী ও পুরুষ সম্পর্কে হুমায়ূন আহমেদের উক্তি

তিনি নারী ও পুরুষের মনস্তত্ত্ব গভীর দৃষ্টি দিয়ে লক্ষ্য করেছেন বিশ্লেষণ করেছেন যে এনাটমি করেছেন, কলম থেকে বের হয়েছে অসাধারণ সব কথা। আসুন কয়েকটি পড়ি:

“মেয়েরা ব্যক্তিগত দুঃখ কোনোদিন ভুলতে পারে না। তারা ভুলতে চায়ও না।”

“পুরুষের বুদ্ধি থাকে মাথায়, আর নারীদের বুদ্ধি থাকে তাদের মনে।”

“একজন নারী তখনই সম্পূর্ণ হয়, যখন সে মা হতে পারে।”

মধ্যবিত্ত জীবন ও সমাজ সম্পর্কে উক্তি

মধ্যবিত্ত শ্রেণির দারিদ্র বা অভাব, আচার আচরণ, এবং অহংকার তাঁর লেখার সর্বত্র নানাভাবে প্রতিধ্বনিত হয়েছে। যেমন কিছু উক্তি:

“মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো অদ্ভুত। তারা অভাব লুকাতে জানে, কিন্তু ভালোবাসা লুকাতে জানে না।”

“টাকা থাকলেই ধনী হওয়া যায় না, মনের দিক থেকে বড় হতে হয়।”

“মানুষের অহংকার করার মতো কিছু নেই। যে মাটির দেহ নিয়ে এত গর্ব, সেই দেহ একদিন মাটিতেই মিশে যাবে।”

হুমায়ূন আহমেদের উদ্ধৃতিগুলো আজও আমাদের এতটা ছুঁয়ে যায় কেন?

তার রয়েছে এমন কিছু উক্তি, যেগুলোর ভেতর এক লুকানো সত্য প্রচ্ছন্ন থাকে – যেটা আমরা জানি এবং অনুভব করি, কিন্তু শব্দে প্রকাশ করতে পারি না। তিনি ছিলেন সাধারণের মধ্যে এক অসাধারণ মানুষ – পুরুষ-নারীর কণ্ঠস্বর হয়ে ওঠা একজন। তার প্রতিটি কথাই জীবনের কোনো না কোনো দিকের সঙ্গে সম্পর্কিত।

তাঁর এই প্রাসঙ্গিকতা বজায় থাববে আরো বহুকাল। তিনি এক কালোতীর্ণ লেখক হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

১. হুমায়ূন আহমেদের সবচেয়ে বিখ্যাত উক্তি কোনটি?

তার সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর মধ্যে একটি হলো: “মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ।” 

তিনি মনে করতেন জীবন খুব ছোট এবং এটি উপভোগ করার জন্য। তার মতে, “জীবন হলো একটা পেন্সিলের ড্রয়িং এর মতো।”

হিমুর মূল দর্শন হলো যুক্তিহীনতা এবং উদ্দেশ্যহীনভাবে প্রকৃতিকে দেখা। তার উক্তিগুলোতে এই নিস্পৃহতা দারুনভাবে ফুটে ওঠেছে।

কারণ তার কথাগুলো খুব সহজ এবং মধ্যবিত্ত মানুষের জীবনের সাথে সরাসরি মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ভালো লাগতে পারে