( লেখাটি পড়তে প্রায় 2 মিনিট সময় লাগতে পারে )

হিউম্যানয়েড রোবট ও ভবিষ্যৎ পৃথিবী

মানুষের মতো দেখতে এবং মানুষের মতো কাজ করতে সক্ষম রোবটগুলো বর্তমানে আগের চেয়ে অনেক বেশি উন্নত ও কার্যক্ষম হয়ে উঠছে। এই ধরনের রোবটকে বলা হয় হিউম্যানয়েড রোবট

এগুলো আর শুধু বিজ্ঞান কল্পকাহিনীর অংশ নয়; বরং এখন এগুলো বাস্তব জীবনের বিভিন্ন কাজে ব্যবহারের জন্যও তৈরি করা হচ্ছে। বাড়ি ও কর্মক্ষেত্রে সহায়তা করা থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধান পর্যন্ত, এসব রোবটের ব্যবহার ক্রমেই বিস্তৃত হচ্ছে, উল্লেখ করেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ

কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

হিউম্যানয়েড রোবোটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার। এআই-এর ফলে এই রোবটগুলো তাদের পরিবেশ থেকে শিখতে পারে, মানুষের কথা বুঝতে পারে এবং মুখের অভিব্যক্তি বা কণ্ঠস্বরের মাধ্যমে আবেগ শনাক্ত করতে পারে।

Image credits: Wikipedia

হ্যানসন রোবোটিক্স’-এর তৈরি সোফিয়া এবং ‘সফটব্যাংক’-এর পেপার রোবট এ ধরনের উন্নত এআই প্রযুক্তির চমৎকার উদাহরণ। তারা কথোপকথন করতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে এবং অন্যদের আচরণের ভিত্তিতে নিজেদের আচরণও মানিয়ে নিতে পারে।

বিভিন্ন ক্ষেত্রে হিউম্যানয়েড রোবট -এর ব্যবহার

মানুষের আচরণ বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে পারার ক্ষমতা গ্রাহক সেবা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো খাতে এই রোবটগুলোকে অত্যন্ত কার্যকর করে তুলেছে।

অন্যদিকে, রোবোটিক গতিবিধি বা চলাচল প্রযুক্তির উন্নতি রোবটগুলোকে মানুষের মতো হাঁটা, দৌড়ানো এবং জটিল শারীরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনে সক্ষম করেছে। উদাহরণস্বরূপ, ‘বস্টন ডায়নামিক্স’-এর তৈরি অ্যাটলাস রোবট পেছন দিকে হাঁটা, বাঁধা এড়ানো এবং ভারসাম্য বজায় রেখে চলার মতো জটিল কাজ করতে পারে।

নকশা ও উপাদানের উন্নতি

নমনীয় রোবোটিক্স এবং সিনথেটিক উপাদানের ব্যবহার করে এমন রোবট তৈরি করা হচ্ছে, যা দেখতে মানুষের মতো এবং স্পর্শের অনুভূতিও দিতে পারে। এই উপাদানগুলো রোবটগুলোর জন্য নমনীয় কব্জা এবং কৃত্রিম ত্বক তৈরি করেছে, যা মানুষের স্পর্শ অনুকরণ করতে সক্ষম। প্রবীণদের যত্ন এবং সাহচর্য দেওয়ার মতো কাজে এগুলো বিশেষভাবে কার্যকর।

এআই এবং মেশিন লার্নিংয়ের প্রভাব

এআই ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটার ভিশন প্রযুক্তির উন্নতি এই রোবটগুলোকে জনাকীর্ণ স্থানে চলাচল, বিভিন্ন বস্তুর শনাক্তকরণ এবং মানুষের সঙ্গে নিরাপদ যোগাযোগে সহায়তা করেছে।

চ্যালেঞ্জ ভবিষ্যৎ সম্ভাবনা

যদিও হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। মানুষের আচরণের পুরোপুরি প্রতিলিপি তৈরি করা এবং জটিল সামাজিক পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এখনো কঠিন। তবে প্রযুক্তির আরও উন্নতির সাথে ভবিষ্যতে এই রোবটগুলো দৈনন্দিন জীবনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তারা শুধু মানুষের কাজকে সহজ করবে না, বরং বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলাতেও সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ভালো লাগতে পারে